শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: রিজভী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজার পূর্বে, জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

রিজভী আহমেদ বলেন, ‘একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন তিনি। এমন সময় মিজানুর রহমানের মত উদ্যোক্তার বড় প্রয়োজন ছিলো।’

পরে, মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে সবশেষ জানাজার পর দাফন হবে নিজ বাড়ি কলমা’র পারিবারিক কবরস্থানে।

এর আগে, রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সরকার   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close