রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বন্ধুদের সঙ্গে মদ পানের পর তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা ও মদ্যপানের পর এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণ হাজীপাড়া এলাকার কাওছার (১৯), ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার বাধন (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল। রোববার রাত ৮টার দিকে তিনি শহরের পুলিশ প্লাজার সপ্তম তলায় ‘লাক জোন’ নামে একটি দোকানে যান। সেখানে কাওছার, বাধন, সাদিকসহ আরও একজন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা মদ্যপানের পরিকল্পনা করে রাত সাড়ে ৯টার দিকে শহরের একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। পরে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তারা ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে রকি নামে আরও একজন তাদের সঙ্গে যোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগ, মদ্যপানের একপর্যায়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে বাধন তাকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ওই তরুণী চিৎকার করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বাধন পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

ওসি ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close