শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
রাজনীতি
শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী
২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:১০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এর মধ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এই কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবেন এবং ৩১ মে রোববার দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা একদিন পরে এটা রেখেছি।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শহীদ জিয়া   শাহদাত বার্ষিকী   কর্মসূচি ঘোষণা   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close