শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।

সোমবার (১৮মে ) সকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগ্রী প্রদান করেন এবং পরবর্তীতে ভাল কিছু সহায়তা প্রদানের আশ্বাষ দেন।

এ সময় সদস্য সচিব জাবেদ রেজা বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ রয়েছে যেখানে দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে সেখানে যতোটুকু পারি অসহায় মানুষের পাশে থাকা। 

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনার সাথে সাথে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে এবং তাদের তালিকা তৈরি করে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাষ, মাওসেতুং তংচঙ্গ্যা, চনুমং মারমা, সাহাদাত হোসেন জনি, আয়ুব খাঁনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ মে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ৪৭টি বসতঘর ও দোকান পুড়ে যায়, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close