রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:০৪ পিএম

লালমনিরহাট আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনে উদ্বোধন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তাবায়নে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্ত লালমনিরহাটের নির্মাণে ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা একাডেমি ভবনের উদ্বোধন করেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল।

এ উপলক্ষে সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ তায়েজ উদ্দিন তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার ও আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন।

সহকারী শিক্ষক মজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল হক, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, সাবেক যুগ্ন আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, সহকারী শিক্ষক মো. ইউসুফ আলী ও মাহবুবার রহমান।
 
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে প্রধান অতিথিকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, ‘আজকে তোমরা সবাই যে একই পোশাক পড়ে বিদ্যালয়ে এসেছ এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। তাই শুধু পোশাক পড়ে সুন্দর মন, দেহ মনোযোগী হয়ে ভাল করে লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎতের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, জুয়া, ক্যাসিনো ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। স্কুলের যাবতীয় সমস্যা সমাধান, এক তলা থেকে বহুতল ভবন পর্যায়ক্রমে করা হবে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  সাপ্টীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়   একাডেমি ভবন উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close