মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
নিরাপদ আশ্রয়ের আকুতি
জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে দিনমজুরের স্ত্রীর
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একটি নিরাপদ ছাদ আর জরাজীর্ণ ঘরটি মেরামতের আকুতি জানিয়ে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহায়তার অনুরোধ জানিয়েছেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম বাড়মুয়া গ্রামের এক অসহায় নারী।

খোঁজ নিয়ে জানা গেছে, পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বাড়মুয়া গ্রামের বাসিন্দা তাহারা আকতার মনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে একটি ভাঙাচোরা কাঁচা ঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। তার স্বামী আব্দুর নূর একজন দিনমজুর। কিন্তু বর্তমানে তিনি মারাত্মক অসুস্থ থাকায় কোনো কাজকর্ম করতে পারছেন না। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি এখন তীব্র আর্থিক অনটন ও মানবেতর পরিস্থিতির মুখোমুখি।

সরেজমিনে দেখা যায়, তাদের দীর্ঘদিনের পুরনো কাঁচা বাড়িটি বর্তমানে সম্পূর্ণ বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের চাল চুইয়ে পানি পড়ে এবং একটু জোরালো বাতাস বা ঝড় এলেই পুরো বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয়। ভাঙা বেড়া আর নড়বড়ে খুঁটির এই ঘরে ঝড়-বৃষ্টির রাতে সন্তানদের নিয়ে আতঙ্কে জেগে কাটাতে হয় এই পরিবারটিকে।

আর্থিক অসচ্ছলতার কারণে যেখানে দুবেলা অন্ন সংস্থান করাই কঠিন, সেখানে বাড়ি মেরামত বা নতুন ঘর তৈরি করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। এমতাবস্থায় পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে রাখতে একটি নতুন ঘর নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

ভুক্তভোগী তাহারা আকতার মনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের থাকার ঘরটির অবস্থা খুবই খারাপ। বর্ষা আসলে ঘরে পানি পড়ে, ঝড়-তুফানে কখন ঘর ভেঙে মাথার ওপর পড়ে সেই আতঙ্কে থাকি। আমার স্বামীও অসুস্থ, কোনো কাজ করতে পারছেন না। ঘর ঠিক করার মতো একটি টাকাও আমাদের কাছে নেই। সন্তানদের নিয়ে একটু শান্তিতে ঘুমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবান ভাইদের কাছে একটি ঘর বা আর্থিক সহায়তার জন্য হাত জোড় করে আকুল আবেদন জানাচ্ছি।’

এলাকাবাসী জানান, পরিবারটি সত্যিই অত্যন্ত দরিদ্র এবং বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। সরকারি কোনো আবাসন প্রকল্প বা কোনো সহৃদয় ব্যক্তির ব্যক্তিগত তহবিল থেকে তাদের একটি ঘর নির্মাণ করে দিলে পরিবারটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবে।

একটি নিরাপদ আশ্রয় ও মানবিক সহায়তার প্রত্যাশায় তাহারা আকতার মনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close