মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লালমাইয়ে সাংবাদিক আজহারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. আজহারুল ইসলামের ওপর দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় লালমাই প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘মাদকের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশ করায় স্থানীয় আটিটি বাজার এলাকার চিহ্নিত দুই ভাই—মৃত আহসান উল্লাহর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. খোকন (৩৮) সাংবাদিক আজহারুলের ওপর অতর্কিত হামলা চালায়।’

বক্তারা লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।’
​আহত সাংবাদিক মো. আজহারুল ইসলাম জাতীয় দৈনিক খোলা কাগজের লালমাই প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল লালমাই প্রতিদিনের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

আজহারুল ইসলাম বলেন, ‘গত ৯ মে মাদকবিরোধী একটি রিপোর্ট প্রকাশের পর থেকেই অভিযুক্ত শহিদুল ও খোকন আমার ওপর ক্ষিপ্ত ছিল। এর আগে বছর দুয়েক আগে এলাকার একটি ঘটনার ভিডিও ধারণ করার সময়ও শহিদুল আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন।’

​তিনি জানান, শুক্রবার (১৫ মে) রাত ৯টার দিকে আটিটি আইএস দাখিল মাদ্রাসার হলরুমে স্থানীয় বিএনপির একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহ করতে যান তিনি। অনুষ্ঠান শেষে অভিযুক্ত দুই ভাই তার পেশা নিয়ে কটূক্তি, তুচ্ছতাচ্ছিল্য ও ভুয়া সাংবাদিক বলে মন্তব্য করে। 

আজহারুল এর প্রতিবাদ করলে তারা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে মুখের ডানপাশসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং গায়ের টি-শার্ট ছিঁড়ে ফেলে। এ সময় তার ব্যবহৃত ‘স্যামসাং গ্যালাক্সী এম-৩১’ মডেলের মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আজহারুল ইসলাম অভিযোগ করেন, হামলার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর দিন শনবিার (১৬ মে) সকাল ৮টার দিকে অভিযুক্তরা আবারও তার মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

​বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন সংবাদকর্মী হিসেবে সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরি। এটাই আমার অপরাধ? আমি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার চাই।’

​এই ঘটনায় বিচার চেয়ে রোববার (১৭ মে) লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন আজহারুল ইসলাম। 

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমাই   সাংবাদিক আজহারের ওপর হামলা   প্রতিবাদে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close