রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নবীগঞ্জে অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
এমএ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জে)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে অস্ত্র দেখিয়ে দুই নারী শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খালেদ আহমদ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৮ মে) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত খালেদ আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে।

পুলিশ জানায়, নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা যায়, গত রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে। এ সময় তারা পিস্তল ও দেশীয় রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয় দেখিয়ে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

একই দিনে প্রকাশ্যে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। সাম্প্রতিক সময়ে উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় সচেতন মহলেও দেখা দেয় তীব্র উদ্বেগ।

এ ঘটনায় দুই শিক্ষিকা বাদী হয়ে নবীগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। ভুক্তভোগীদের বর্ণনা ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযানে নামে পুলিশ।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close