শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে বাড়বে স্টেশন ও লোকবল: স্বরাষ্ট্রমন্ত্রী
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক ও যুগোপযোগী করতে নতুন ফায়ার স্টেশন ও জনবল বৃদ্ধি করা হবে।’

সোমবার (১৯ মে) দুপুরে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট নয়। তাই সেবার পরিধি বাড়াতে সরকার কাজ করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫২ জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন।’ 

তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই আন্দোলনের নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ; নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই স্লোগান বাস্তবায়নে সরকার ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস সদস্যদের জন্য ট্রেনিং একাডেমিসহ আরও ২০টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এছাড়া জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে ই-ফায়ার সনদ চালু করা হয়েছে।

অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচিও চলমান থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা পুলিশের এএসপি সার্কেল মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের কৃতী সদস্যদের ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফায়ার সার্ভিস   আধুনিকায়ন   স্বরাষ্ট্রমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close