শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে আনসার সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান।

উপহারের প্রতি প্যাকেটে ছিল পোলার চাল, প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি। 

এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে বিভিন্ন পদবীর ভাতাভোগী লিডার ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ বাহিনীর তৃণমূল পর্যায়ে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। এজন্য তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close