রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ইউনিয়ন পরিষদের ফসলি জমির মাটি বিক্রি, এলাকাবাসীর ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সরকারি ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গভীর রাতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে নেওয়ায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ধলিয়া ইউনিয়ন পরিষদের ২৯ শতাংশ জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করা হয়েছে। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন, জমিটি গভীর গর্তে পরিণত হয়েছে। 

তাদের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমের লোকজন এ কাজে জড়িত। কাটা মাটি স্থানীয় সৌদিয়া ব্রিকস ফিল্ডে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় আনোয়ার হোসেন ফোরকান, জাফর উল্যাহ, লিটন হাজারী ও মহি উদ্দিন হোনা মিয়াসহ ১০-১৫ জনের একটি চক্রের বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ করেছেন এলাকাবাসী। 

জানা যায়, ২০০৬ সালের ৭ মে বড় ধলিয়া মৌজায় ২৯ শতাংশ জমি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে কেনা হয়। সে সময় চেয়ারম্যান ছিলেন জাকির হোসেন জসিম।

ধলিয়া বাজারসংলগ্ন ধলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে থাকা জমিটি ধলিয়া ও দৌলতপুর এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় ক্রয় করা হয়েছিল বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, গভীর রাতে মানুষ ঘুমিয়ে থাকার সুযোগে ফসলি জমির মাটি বিক্রি করা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের কড়া নজরদারি ও পুলিশের টহল বাড়ানোর দাবি জানান তারা।

সাবেক ইউপি সদস্য বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য এলাকাবাসীর উদ্যোগে জমিটি কেনা হয়েছিল। রাতের আঁধারে ১০-১২ ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’ জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি জমিটি প্রায় পুকুর হয়ে গেছে। বর্ষা মৌসুমে আশপাশের জমি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’

ধলিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল করিম জানান, ইউনিয়ন পরিষদের তিনটি জায়গা রয়েছে। এর মধ্যে ২৯ শতাংশের একটি জমি চিহ্নিত করার কাজ চলছে। এলাকাবাসীর দাবি, যে জমি থেকে মাটি কাটা হয়েছে সেটি ইউনিয়ন পরিষদের মালিকানাধীন।

ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ‘ফসলি জমির মাটি কাটা অপরাধ। সরকারি জমি হলে বিষয়টি আরও গুরুতর। জমির মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close