শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
নীলফামারীতে শুরু হলো ‘ভুমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা’
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৩৮ পিএম

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১০টায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে জেলা পর্যায়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সেবাগ্রহীতারা। 

এ মেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত স্টলে ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা। 

একই সেবা প্রদান করা হচ্ছে জেলার অন্যান্য উপজেলাগুলোতে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

কেকে/ এমএস 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close