রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চকরিয়ায় ভূমি কর্মকর্তার কটাক্ষ ‘আমি কর্মকর্তা নয়, কর্মকুত্তা’
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চলছে ভূমি মেলা। মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে বসানো হয়েছে স্টল। মেলার সার্বিক বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা খালেদা বেগম দাপটের সাথে বলেন, ‘এটি ভূমি মেলা নয়, এটি ফেঝা (জঞ্জাল) মেলা আর আমি কর্মকর্তা নয়, কর্মকুত্তা।’ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

খালেদা বেগমের এমন কটাক্ষমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। একজন সরকারি কর্মচারির এমন বক্তব্য সরকারের ভূমিসেবা কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান শুধু নয়, এটি চাকুরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। 

খালেদা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম-অসদাচরণ এবং সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচরণ অভিযোগ রয়েছে।

এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ার বলেন, ‘বিষয়টি আমি দেখেছি। একজন সরকারি কর্মকর্তার আচরণ এ রকম হওয়া কাম্য নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   ভূমি কর্মকর্তার কটাক্ষ   আমি কর্মকর্তা নয়   কর্মকুত্তা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close