শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
কাপাসিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভূমিসেবা মেলা উদ্বোধন  হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিসের প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক মেলার উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনগণবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 

সভায় বক্তারা বলেন, ‘ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।’

মেলায় সাধারণ মানুষের জন্য নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইনে ভূমি সেবা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা দেওয় হচ্ছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   ভূমিসেবা মেলা উদ্বোধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close