রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লামায় ​হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু
​লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি তাড়াতে দেওয়া অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামের নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।

​নিহত রুবি আক্তার এলাকার ব্যবসায়ী আব্দুর শুক্কুরের স্ত্রী।

​স্থানীয় সূত্রে জানা যায়, বন্যহাতির আক্রমণ থেকে আম বাগান রক্ষা করার জন্য বাগান মালিক গিয়াসউদ্দিন চারদিকে জেনারেটরের মাধ্যমে জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। মঙ্গলবার ভোরে অসাবধানতাবশত ওই তারে স্পৃষ্ট হয় রুবি আক্তার। হাসপাতালে নেওয়ার পথে রুবি আক্তারের মৃত্যু হয়।

​এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে ও আইনি প্রক্রিয়া এড়াতে একটি প্রভাবশালী মহল তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা চালাচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা   ​হাতি মারার ফাঁদ   নারীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close