মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নাগেশ্বরীরের নারায়ণপুরে ভিডিও কলে নামজারি সেবা চালু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভিডিও কলে নামজারি সেবা দিচ্ছে উপজেলা ভূমি অফিস। দুর্গম চরের মানুষের হয়রানি ও ভোগান্তি কমাতে ভূমিসেবা মেলা ২০২৬’-এর অনুষ্ঠানে এই সেবা কার্যক্রমের চালু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজামান রিশাদ। 

মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলীয় নারায়ণপুর ইউনিয়নের মানুষদের জন্য এই সেবা কার্যক্রম চালু করেছেন উপজেলা ভূমি অফিস। এতে করে ভোগান্তি কমার পাশাপাশি কমবে সময় ও খরচ। ফলে খুশি ওই ইউনিয়নের সাধারণ মানুষ।

নারায়ণপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে এরশাদুল হক জানান, তিনি তার ইউনিয়ন ভূমি অফিস থেকে ভিডিও কলের মাধ্যমে তার ৫৬ শতক জমির কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দেখিয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে নামজারি করেছেন। 

তিনি জানান, তার এলাকা থেকে উপজেলা যেতে আসতে পুরো একদিন চলে যায়। এরপরও কাজ শেষ করতে পারেন না। কিন্তু এই সেবা পেয়ে তিনি কোনো ভোগান্তি ছাড়াই নামজারির কাজ করতে পেয়েছেন। 

ওই এলাকার আহম্মদ আলীর ছেলে কয়ছার আলী জানান, ১৬ শতক জমির আবেদন করার পর নারায়নপুর ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিতে আসলে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ভিডিও কলের মাধ্যমে কাগজপাতি দেখে আমার আবেদন মঞ্জুর করেন। আমি দ্রুত সেবা পেয়ে অনেক খুশি। এতে করে আামার সময় অর্থ ও শ্রম সবদিক থেকেই উপকৃত হলাম। 

বদরুজ্জামান রিশাদ বলেন, ‘ভূমিসেবা সহজ, সচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে সরকার ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করার অংশ হিসেবে নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষ দ্রুত মানুষ হয়রারি ছাড়াই এই সেবা গ্রহণ করতে পারে।’

এই সেবা কার্যক্রম উদ্বোধনের আগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্ধোধন করেন। 

পরে উপজেলা প্রশাসন স্কুলে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসূল রাজা, উপজেলা জামাতের আমির আব্দুল মান্নান মিয়া, উপজেলা ভূমি অফিসের কানুনগো অলক কুমার প্রাং, সার্ভেয়ার রবিউল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, নেওয়াশী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা, সন্তোষপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাসুদ আলম, রামখানা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, কম্পিউটার অপারেটর নাঈম প্রামানিক প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরীর   নারায়ণপুর   ভিডিও কলে   নামজারি সেবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close