শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দশমিনায় তিন দিনের ভূমিসেবা মেলা উদ্বোধন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:০৯ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা-সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এতে যুক্ত থেকে দশমিনা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও সভা শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘জনবান্ধব ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জমির মালিকানা যেমন সুরক্ষিত হবে, তেমনি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। এই সময়ে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসংক্রান্ত সেবা ও পরামর্শ সরাসরি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও ডিজিটালাইজড করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই ঘরে বসে দ্রুত ভূমি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।’

ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণের জন্য নাগরিকদের আহ্বান জানান মাহমুদ হাসান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   ভূমিসেবা মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close