শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৪৭ পিএম
মো. সাদিক

মো. সাদিক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট্ট সাদিককে হারিয়ে তার বাবা-মা ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মো. সাদিক এলাকার মো. পারভেজের ছেলে। 

সাদিকের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরের পাশে খেলা করছিলো শিশু মো.সাদিক। খেলতে গিয়ে অসাবধনতায় পুকুরে পড়ে তলিয়ে যায়। এ অবস্থায় পরিবার সদস্য ও স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে সাদিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, ‘বাড়ির পুকুরের পানিতে ডুবে সাদিক নামের চার বছর বয়সী শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে। সাদিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের মৃত্যু সত্যি খুবই বেদনাদায়ক।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চকরিয়া   বাড়ির পাশের পুকুরে ডুবে   শিশুর মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close