শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে চলাচলকারী যানবাহনের ধীর গতিতে যাতায়াতের ফলে জনভোগান্তি তৈরি হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০ টার পর মহাসড়কের দরিকান্দি এলাকায় বিক্ষোভে নামতে দেখা গেছে।

জানা গেছে, গত ১৭ মে দুপুরে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল করাকে কেন্দ্র করে মো. মোমিন (৪৫) নামের এক রিকশাচালককে শাহীন (৪০) নামের আরেকজন বেধড়ক মারধর করে। সেদিন শাহীনের হাতে মারধরের শিকার হতে ভিকটিম মো. মোমিন গুরুতর আহত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা নেওয়াকালীন আজ ভোরে তার মৃত্যুবরণ হয়। এরপরই এই মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট সময় সড়ক অবরোধ করে মানববন্ধনে করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল হতে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেয়। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থল এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close