শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নবীগঞ্জে আলোচনার কেন্দ্রে ১৯ মণ ওজনের ‘সম্রাট’
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপক আলোচনায় এসেছে ১৯ মণ ওজনের বিশালাকৃতির ষাঁড় ‘সম্রাট’। উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাহিদা ডেইরি খামারে লালন-পালন করা এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ।

কৃষক শেখ মোহাম্মদ তারা মিয়ার খামারে বেড়ে ওঠা ‘সম্রাট’-এর ওজন প্রায় ৭৫০ কেজি। তিন বছর ধরে নেপিয়ার ঘাস, খড়, খৈল ও ভুষিসহ পুষ্টিকর খাবার এবং নিবিড় পরিচর্যায় গরুটিকে বড় করেছেন তিনি। বিশাল আকৃতির কারণে এলাকাজুড়ে এখন ‘সম্রাট’ হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

খামার সূত্রে জানা যায়, একটি গাভী কেনার পর সেই গাভীর ঘরেই জন্ম নেয় ‘সম্রাট’। জন্মের পর থেকেই পরিবারের সদস্যের মতো যত্নে লালন-পালন করা হয় তাকে। এখন পর্যন্ত গরুটির পেছনে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান খামারি তারা মিয়া।

ঈদুল আজহা সামনে রেখে ‘সম্রাট’-এর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য ক্রেতারা খামারে আসতে শুরু করেছেন। তবে শুধু ক্রেতাই নয়, প্রতিদিন অসংখ্য মানুষ গরুটিকে দেখতে এসে ছবি ও ভিডিও ধারণ করছেন।

বর্তমানে সাহিদা ডেইরি খামারে তিনটি বড় ষাঁড়সহ ছোট-বড় মিলিয়ে প্রায় ১০টি গরু ও গাভী রয়েছে। ছোট পরিসরে শুরু হলেও ধৈর্য, পরিশ্রম ও স্বপ্নকে পুঁজি করে খামার সম্প্রসারণ করছেন কৃষক তারা মিয়া।

কৃষক শেখ তারা মিয়া বলেন, “সম্রাটকে অনেক যত্ন করে বড় করেছি। চার লাখ টাকা দাম চেয়েছি, তবে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে। খামার আরও বড় করতে সরকারি সহযোগিতা চাই।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান জানান, কৃষক তারা মিয়ার খামারে নিয়মিত টিকা প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close