শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আদিতমারীতে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সভায় এমপি বাবুলের মতবিনিময়
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

আইনশৃঙ্খলা, চোরাচালান, টাস্কফোর্স কমিটির সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, যৌতুক নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির ব্ক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “উপস্থিত আপনাদের বক্তব্য সবই নোট করেছি পর্যায়ক্রমে সবই করা হবে। তবে চোরাচালান, মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ শুধু প্রশাসনের পক্ষে সম্ভব নয়। প্রতিরোধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি ইতোমধ্যে আমার দুই উপজেলায় মাদক, জুয়া ও ক্যাসিনো প্রতিরোধে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছি। যার অভিযান অব্যাহত আছে। সেজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে, মাদকমুক্ত ঘোষণা করতে জিরো টলারেন্স নিয়ে আসতে পারি তার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”

এর আগে সকালে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন ও ব্যস্থাপনা কমিটির সাথে হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আকতার, পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী, কমলাবাড়ী ইউপি চেয়ারম্যান ওমর মাহমুদ চিশতী, সাপ্টীবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক প্রমুখ। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close