রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার শরীয়াহ আইনে করতে হবে : মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪১ পিএম
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার ওপর যে নৃশংসতা হয়েছে—তা সভ্য সমাজকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, “আছিয়াসহ সাম্প্রতিককালে ঘটিত সকল ধর্ষণ ও হত্যার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার শরীয়াহ আইনে নিশ্চিত করতে হবে। রামিসার পরিবারকে দ্রুত সময়ে ন্যায়বিচার এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।”

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি সভায় থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “মানবরচিত বৃটিশ আইন আমাদেরকে কোনোভাবেই এহেন অপরাধ কর্মকান্ড থেকে রক্ষা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বরং বস্তুবাদী আইনের ফাঁক-ফোকর  দিয়ে অপরাধীরা কিভাবে পালিয়ে যাবে? এই দরজা ব্রিটিশ আইন খোলা রেখেছে।”

ফজলে বারী মাসউদ বলেন, “আজ রামিসা কাল আমার-আপনার মেয়েও এমন নৃশংসতার বলি হতে পারে। পশ্চিমাদের আইনে ধর্ষণ ও হত্যা রোধ করা সম্ভব নয়—এটা বারবার প্রমাণিত। সমাজে পচন ধরেছে। এই সমাজ, জাতি এবং এই প্রজন্মকে বাঁচাতে হলে মূল থেকেই এর চিকিৎসা করতে হবে। তাই আসুন আল্লাহ প্রদত্ত শরীয়া আইনের দিকে ধাবিত হই। শরীয়াই পারে মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি দিতে।”

স্বামী-স্ত্রীর বিকৃত যৌন লালসার শিকার রামিসা হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, “ক্রমান্বয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় বাড়ছে।”

বর্তমান ক্ষমতাসীন সরকারকে তিনি কার্ড বিতরণ না করে নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আর কত রামিসার রক্তে আমাদের চারপাশ রঞ্জিত হবে? আজ যদি আমরা চুপ থাকি, তবে কাল আমাদের নিজের সন্তানও নিরাপদ থাকবে না। আসুন, দল-মত নির্বিশেষে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   হত্যাকাণ্ড   বিচার   শরীয়াহ আইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close