শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে অসহায়দের পাশে দাড়ালো সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে জেলায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের জিএসও-থ্রি (ইন্টেলিজেন্স) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম উপস্থিত থেকে এ সময় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ই মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পেরে আমরা সবাই আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে তিনি এই সময় আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ১০৬ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পোলাও চাল, সিদ্ধ চাল, আটা, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ এবং আলুসহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ২টি অসহায় পরিবারের শিশুর জন্য দুগ্ধ গুড়ো দুধ, ৩টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং ১জন ত্রিপুরা সম্প্রদায়ের ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close