রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাশিয়ানীতে মাদ্রাসার অনিয়ম তদন্তের জেরে প্রতিষ্ঠাতা সদস্যকে ‘ফাঁসানোর’ অভিযোগ
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৪০ পিএম আপডেট: ২১.০৫.২০২৬ ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার অভ্যন্তরীণ অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করার জেরে প্রতিষ্ঠানটির প্রস্তাবিত প্রতিষ্ঠাতা সদস্য মো. মাসুম বিল্লাহ নাজিমকে ‘ইভটিজিংয়ের’ ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। চলমান তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে ও প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গোয়ালগ্রাম নতুন বাজারে সিরাজ মার্কেটের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ জানান, দীর্ঘদিন ধরে তিনি মাদ্রাসাটির শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও নৈতিক মান রক্ষায় কাজ করে আসছেন। সম্প্রতি মাদ্রাসার অভ্যন্তরে কিছু অনিয়ম ও সন্দেহজনক কার্যক্রমের অভিযোগ সামনে এলে তিনি মাদ্রাসার অধ্যক্ষকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন। তদন্ত চলাকালে নির্ধারিত সময়ের বাইরে কক্ষগুলোতে শিক্ষার্থীদের অবস্থান, বহিরাগতদের অনৈতিক সহযোগিতা, সিসিটিভি ক্যামেরা অকেজো করা ও দরজা ভাঙচুর এবং কিছু শিক্ষকের ক্লাসে অনিয়মিত উপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ মেলে।

মাসুম বিল্লাহর দাবি, এসব বিষয়ে শৃঙ্খলামূলক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিতেই হঠাৎ করে তার বিরুদ্ধে ইভটিজিংয়ের মনগড়া অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থীদের সাথে আমার কোনো অনৈতিক আচরণ বা কথোপকথন ঘটেনি। সংশ্লিষ্ট ছাত্রী আমাদের জানিয়েছে, তাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে এই মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।’

কোনো ঘটনার সঠিক তদন্তের আগেই বিভিন্ন মাধ্যমে তাকে দোষী হিসেবে উপস্থাপন করায় তিনি ও তার পরিবার মারাত্মক সামাজিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছেন উল্লেখ করে মাসুম বিল্লাহ নাজিম প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান। 

যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য যেন প্রচার না করা হয়, সে বিষয়ে আহ্বান জানিয়ে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য দেশবাসীর সামনে আনার দাবি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   মাদ্রাসায় অনিয়ম   তদন্তের জের   প্রতিষ্ঠাতা সদস্য   ফাঁসানোর অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close