শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজনীতি
ঢাকা উত্তরকে মানবিক ও জ্ঞানের নগরী হিসেবে গড়ে তোলা হবে : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ২১.০৫.২০২৬ ৪:০৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

‘যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মানবতার বক্স উদ্বোধন করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, “ঢাকা উত্তর সিটিকে মানবিক ও জ্ঞানের নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ মানবতার বক্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

সেলিম উদ্দিন বলেন, “চারশো বছরের পুরোনো ঢাকার মানবিকতা পুনরুদ্ধার করে আবারও ভ্রাতৃত্ববন্ধনের নগর হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক ও জ্ঞানের ঢাকা গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নাগরিকদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে।”

এছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন। এ ধরনের মানবতার বক্স রাজধানীর বিভিন্ন বাজারে চালু করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুুবুল আলম, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, মহানগরী উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ নেতৃবৃন্দ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা মহানগর উত্তর   জ্ঞানের নগরী   জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close