শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
রাজনীতি
বিদ্যুতের দাম বৃদ্ধি জীবনকে আরও দুর্বিষহ করে দেবে : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৪০ পিএম
সাইফুল হক

সাইফুল হক

মানুষের বর্তমান অর্থনৈতিক দুরাবস্থায় বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস দেখা দিয়েছে। এখন বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে দেবে।’

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বিইআরসির গণশুনানিকে লোকদেখানো হিসাবে আখ্যায়িত করেন সাইফুল হক বলেন, ‘তাদের কাজ হচ্ছে সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জায়েজ করা।’

তিনি বিইআরসির বিদ্যমান আইনের পরিবর্তন করারও আহ্বান জানান, যাতে বিদ্যুতের দাম কমানোর ব্যাপারেও তারা সরকারকে সুপারিশ করতে পারে।

সাইফুল হক বলেন, ‘বর্তমান অর্থনৈতিক অবস্থায় সম্ভবত আরও বেশ কিছুকাল সরকারকে বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে।’

বিবৃতিতে তিনি আগামী জাতীয় বাজেট প্রস্তাবনায় জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দসহ সামগ্রিক পরিকল্পনা পেশ করার দাবি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুতের দাম বৃদ্ধি   জীবনকে দুর্বিষহ   সাইফুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close