শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সাভারে কুরবানির পশুর হাট পরিদর্শনে খোরশেদ আলম
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা জেলার সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র পশুর হাটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাভারের রেডিও কলোনি মাঠে বসছে গরু-ছাগলের এ হাট। 

বৃহস্পতিবার (২১ মে) বিকালে এ হাট পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলম।

এ হাটের ইজারা পেয়েছেন সাভার পৌরসভা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মাদবর।

হাটের সার্বিক বিষয়ে ইজারাদার দেলোয়ার হোসেন বলেন, ‘ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।’

পরিদর্শনকালে খোরশেদ আলম বলেন, ‘সাভার পৌরসভার কুরবানির পশুর হাটে প্রশাসনিক সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে। আশা করছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার মানুষ তাদের কুরবানির পশু কেনাবেচা করতে পারবেন।’

জানা গেছে, পৌরসভাবাসীর সুবিধার্থে এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর (০১৭১১২৫৮১৫৩) চালু করা হয়েছে। দূর-দূরান্তের ব্যাপারী ও স্থানীয় ক্রেতাদের নিরাপত্তার জন্য হাটে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। 

এদিকে, এবারের পশুর হাট রেডিও কলোনি মাঠে করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   কুরবানির পশুর হাট পরিদর্শন   খোরশেদ আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close