শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দশমিনায় গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় মাদক গাঁজা ও ইয়াবাসহ রিয়াজ হোসেন (৩১) নামের পাঁচ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাত ৯ টার দিকে উপজেলা সদরের প্রাণিসম্পদ দপ্তর এলাকায় সদর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিয়াজ হোসেন এলাকার ফারুক বেপারির ছেলে।

জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ হোসেন গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও তিন পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, রিয়াজ পেশাদার মাদক ব্যবসায়ী। আগে থেকেই ওর বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলা চলমান রয়েছে।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আরেকটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   গাঁজা   ইয়াবা   মামলার আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close