রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে : ফরিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

তিনি বলেছেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর টেকসই বৃদ্ধি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (২১ মে) বন অধিদপ্তরের সভা কক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদুল ইসলাম একথা বলেন। 

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়সারাভাবে বৃক্ষরোপণে বিশ্বাস করে না। প্রতিটি গাছ যেন পরিবেশ ও দেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, ‘বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।’

সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি তাদের বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দেশব্যাপী সমন্বিত বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে বিভিন্ন পরামর্শ দেন।

সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাছ লাগানো   পরিচর্যা করা   ফরিদুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close