রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় কর্মস্থলে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৪৮ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরিফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ কর্মকর্তা। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

শুক্রবার (২২ মে) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখার একটি কক্ষে তিনি আত্মহত্যা করেন।

আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তারা বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে আরিফুলকে তার বিছানায় দেখা যায়। সকালে তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা ধারণা করেন, তিনি নিচতলায় বেতার কক্ষে দায়িত্ব পালন করছেন। কিন্তু সকাল ১০টা পেরিয়ে গেলেও তার খোঁজ না পেয়ে পাশের একটি ওয়ার্কসপ রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, আরিফুলের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, পারিবারিক কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ততার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   পুলিশ কর্মকর্তা   আত্মহত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close