শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩২ পিএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কুলথুন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২১ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কুলথুন গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শুক্রবার (২২ মে) সকালে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন আল আমিন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। তরুণ সমাজকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো অপরাধীকেই আইনের বাইরে রাখা হবে না।’

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close