শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
ধর্ষকের শাস্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জামায়াতের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৫৮ পিএম

ধর্ষকের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে সালাহউদ্দিন আহমদের মন্তব্যকে রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি অবমাননা বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করলেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এর মাধ্যমে সরকারের আদর্শিক দ্বিচারিতা প্রকাশ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাই অবিলম্বে এ মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্ষক   শাস্তি   স্বরাষ্ট্রমন্ত্রী   বক্তব্য প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close