শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মৌলভীবাজারে বজ্রপাতে কৃষক ও চা শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:৫৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক চা শ্রমিক নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ মে) আকস্মিক ঝড়ের সময় বজ্রপাতে তারা নিহত হন। 

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তালেব মিয়া (৪০)। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে। 

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১ টা থেকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়।  দুপুরে বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছেন। 

এদিকে, কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময়ে বজ্রপাতে নিহত হয়েছেন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী জানান, ধান কাটার সময় বজ্রপাতে কৃষক তালেব মিয়া ও শ্রমিক স্বপন মুন্ডা নিহত হয়েছেন। তারা কাজ করা অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   বজ্রপাতে কৃষক নিহ   চা শ্রমিক নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close