শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রূপগঞ্জে চাঁদা না পেয়ে ফার্মেসিতে হামলা-মারধর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাবিকৃত চাঁদা না পেয়ে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ভুলতা ড্রাগ হাউজের মালিক ও কর্মচারীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুলতা তাঁতবাজার ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 

ভুক্তভোগী ভুলতা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী হাফেজ বাকী বিল্লাহ বলেন, ‘সম্প্রতি মর্ত্তুজাবাদ গ্রামের নাছিমার ছেলে সন্ত্রাসী   মাতি ওরফে মাটিসহ (২৮) অস্ত্রধারী, খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির আরও কিছু অজ্ঞাত লোক নানাভাবে ঈদ বকশিশ নামে চাঁদা দাবি করে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাটি ও তার বাহিনী প্রথমে আমাকে  খোঁজ করে৷তাৎক্ষণিক না পেয়ে দোকানের স্টাফদের সাথে তর্ক ও গালিগালাজ  করে।’

তিনি আরও বলেন, ‘দোকানে উপস্থিত এসএসসি পরীক্ষার্থী আমার ছেলে মো. জুনায়েদ (১৭), দোকানের স্টাফ মো. দিপু মোল্লা (২৬) ও মো. নাঈমুর (২২) বাধা ও নিষেধ করলে বিবাদীরা এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে আমার ছেলে ও দোকানের স্টাফদের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে বিবাদীরা ধারালো সুইচ গিয়ার চাকু ও পিস্তল দেখিয়ে দোকানের সমস্ত মামালাল ফেলে নষ্ট করে। এ সময় মাটি ক্যাশ বাক্স থেকে ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হই চই শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে এ বিষয়ে মামলা করলে আমাকে ও আমার প্রতিষ্ঠানের স্টাফদের প্রাণে মারা হুমকি দেয় তারা। পরে আমার ছেলে ও স্টাফরা প্রাথমিক চিকিৎসা নেয়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাহউদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়া ও আইনি পদক্ষেপ চলমান। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   চাঁদা দাবি   ফার্মেসিতে হামলা   মারধর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close