রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় তিন দফা সংঘর্ষে নারীসহ আহত তিন, বাড়িঘরে ভাঙচুর
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন দফা সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

​বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ও শুক্রবার (২২ মে) সকাল ও দুপুরে তিন দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

​হামলায় আহতরা হলেন মনাইরকান্দি গ্রামের মো. লিটনের ছেলে হাসান (২২), লিটনের স্ত্রী বেবি বেগম (৪৫) ও প্রতিপক্ষ গ্রুপের নেয়ামত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। 

দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মনাইরকান্দি গ্রামের মো. লিটনের সাথে প্রতিবেশী দেলোয়ার গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি দেলোয়ারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশের প্রস্তাব দেওয়া হয়। তবে লিটন মিয়া জানান, এই মুহূর্তে তার পক্ষে বসা সম্ভব নয়। ঈদের পর সময় নির্ধারণ করে জানানো হবে। এই নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উভয় পক্ষ প্রথম দফায় সংঘর্ষে জড়ায়। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৯টায় বিবাদপূর্ণ জায়গায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দুপুর ৩টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবারো তৃতীয় দফায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। 

বৃহস্পতিবার রাতের সংঘর্ষে দেলোয়ার ও শুক্রবার দুপুরে সংঘর্ষে হাসান ও বেবি বেগম আহত হন।

​ভুক্তভোগী লিটন মিয়ার স্ত্রী বেবি বেগম অভিযোগ করে বলেন, ‘ওয়ার্ড সদস্য কামাল মিয়া পেছন থেকে কলকাঠি নাড়ছেন। শুক্রবার সকালে কামাল মেম্বারের নেতৃত্বেই বিবাদপূর্ণ জায়গা দখল করে সাইনবোর্ড লাগানো হয়। আমরা বাধা দিতে গেলে আমাদের মারধর করা হয়। পরে দুপুর ৩টার দিকে তারা পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আমার ছেলে হাসান এগিয়ে গেলে তাকে কুপিয়ে জখম করা হয় এবং আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।’

এ ঘটনায় গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

​তবে অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। যতটুকু জানতে পেরেছি, লিটন মিয়ারই দোষ বেশি। শালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হলেও তিনি বারবার তা প্রত্যাখ্যান করছিলেন।’

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা তাহসিন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের একটি আঙুলের কিছু অংশ কেটে পড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে শুক্রবার বিকালে আহত হাসানকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে।’

​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘মনাইরকান্দি গ্রামের সংঘর্ষের বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়ায় সংঘর্ষ   নারী আহত   বাড়িঘরে ভাঙচুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close