শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
চট্টগ্রামে আরও তিন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৫২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম সিটির বায়েজিদে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার (২২ মে) বিকাল ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, ‘বিকালে অভিযুক্তকে আটক করে মনছুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

এ ঘটনায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদরাসা এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে সাত ও ১১ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। পরে খবর পেয়ে, ডবলমুরিং থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়ে।

সম্প্রতি বাকলিয়া এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার জের টেনে উত্তেজিত জনতা পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রামে শিশু ধর্ষণ   ধর্ষণ চেষ্টা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close