শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
নাটোরে নজরুল জয়ন্তী উদযাপন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৩ মে) ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা ইউনিটের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমির অডিটরিয়ামে নজরুল সঙ্গীত ও নজরুল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অলোক মৈত্র, আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক আজাদুর রহমান, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সভাপতি আলতাফ হুসাইনসহ অন্যান্যরা।

ভ্রাম্যমাণ লাইব্রেরির জেলা ইউনিটের ইনচার্জ মাহবূব যামান জানান, দ্রোহ, প্রেম ও মানবতার কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সঙ্গীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

দুটি গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের সুরেলা গান ও আবেগঘন কবিতা আবৃত্তির মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাটোর   নজরুল জয়ন্তী   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close