মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভা ও সদর ইউনিয়ন প্রাঙ্গণে পৃথক আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা শামিম আহমেদ, ইয়াকুব আলী, যুবদল নেতা মহিউদ্দিন জারু প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌরসভায় বসবাসরত ৪ হাজার ৬২৫ জন কার্ডধারী হতদরিদ্র মানুষের জন্য মোট ৪৬.২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নের ১৭ হাজার ৮৭৪টি হতদরিদ্র পরিবারের জন্য ১৭৮.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সকল ইউনিয়নে আগামীকাল ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে।

চাল পেয়ে উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

ইউএনও জিয়াউর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা শামিম আহমেদ, ইয়াকুব আলী, যুবদল নেতা মহিউদ্দিন জারু প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ঈদুল আজহা   হতদরিদ্র   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close