সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৩৯ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের বাসটি রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, বাসটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, বাসের ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা আহত দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাকি এক ছাত্রী কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক ছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। খোকসা হাসপাতালে নিহত দুই পুরুষের নাম-পরিচয় জানা যায়নি। গুরুতর আহত চার নারী-পুরুষকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

দুর্ঘটনাস্থলে উপস্থিত মাজেদুল নামের এক পথচারী জানান, বালুভর্তি ট্রাকটি খুব গতিতে আসছিল। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সপাটে আঘাত করে। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, একজন নারী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আনা চারজনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, খোকসা হাসপাতালে নেওয়ার পর পর্যন্ত দুইজন আহত পুরুষ মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   অর্ধশত   যাত্রীবাহী বাস   নিহত ৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close