শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাটখিলে এসএসসি পরীক্ষার্থী রাশেদার সন্ধান মেলেনি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:২০ পিএম
ছবি: নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা

ছবি: নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা

নোয়াখালী জেলার চাটখিলে এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার তিনদিন অতিবাহিত হলেও তার সন্ধান মেলেনি। রাশেদা নোয়াখালী জেলার চাটখিলের উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। এ ঘটনায় রাশেদার পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে রাশেদার মা লাইলী এ ব্যাপারে চাটখিল থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়, তাসফিয়া আক্তার রাশেদা চলতি বছর মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে পাশের সোনাইমুড়ীর জয়াগ কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

সে বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ি থেকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য যায়। পরীক্ষা দেওয়ার পর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে শুক্রবার রাতে চাটখিল থানায় অভিযোগ করেন।

থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোন্নাফ জানান, তিনি ছুটিতে ছিলেন। এ বিষয়ে তিনি অবগত নন। খবর নিয়ে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   এসএসসি পরীক্ষার্থী   রাশেদা   সন্ধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close