শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
মৌলভীবাজারে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ মে) সিলেট মহানগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ মে) জেলা পুলিশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর (৪২) ও আকমল হোসেন (৩৯)।

জাহাঙ্গীর আলম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্ব ছিরামপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে এবং আকমল হোসেন চান্দাই গ্রামের মো. আবুল হোসেন এর ছেলে। জাহাঙ্গীর দীর্ঘ ১৫ বছরের অধিক সময় বিভিন্ন ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় কারাভোগ করেছে। 

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ বিশেষ টিমের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের। 

পুলিশ জানায়, রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম তার সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছালে লাল রঙের মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের  চেইন, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

সংবাদ পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট  জেলা ও মহানগর এলাকায় টানা তিন দিন অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকা থেকে আকমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলযোগে সিলেট মহানগর এলাকা থেকে মৌলভীবাজার  জেলার বিভিন্ন স্থানে এসে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান বুঝে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যেত। 

মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এ চক্র সক্রিয় ছিল। এছাড়া গত ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত এমন একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। দীর্ঘদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে এই অভিযান চালানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার   ছিনতাইকারী গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close