রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, গরু চুরি, যানজট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। 

শনিবার (২৩ মে) দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সালাউদ্দিন আইয়ুবী। 

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির আহমেদ, সহকারী এটর্নি জেনারেল এডভোকেট ইকবাল আহমেদ শেখ, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কমিটির নায়েব আমীর মাওলানা সেফাউল হক, কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, সাংবাদিক এফএম কামাল হোসেন ও সাংবাদিক  নূরুল আমীন সিকদার। 

সভায় মো. নাসির আহমেদ বলেন, ‘মাদক বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি মেনে কাজ করবো।’
 
মো. ইকবাল হোসেন শেখ বলেন, ‘কিশোর গ্যাং, মাদক ও যানজট নিরেসনে আমাদের দেশের জন্য কাজ করতে হবে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া উপজেলা   আইনশৃঙ্খলা কমিটি   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close