সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
চাটখিলে ইয়াবা ব্যবসায়ী দুই যুবককে গণধোলাই
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:০৬ পিএম
আটককৃত ইয়াবা ব্যবসায়ী দুই যুবক

আটককৃত ইয়াবা ব্যবসায়ী দুই যুবক

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ইয়াবা ব্যবসায়ী দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) তাদেরকে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে চাটখিল থানা পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলো চাটখিল পৌরসভার বারেক হাওলাদার বাড়ির সিএনজি চালক জামাল হোসেন মনার ছেলে মো. চয়ন (২২) ও এলাকার ওমর ফারুকের ছেলে মো. ফাইয়াজ (২৩)।

স্থানীয়রা জানান, চয়নের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে। সে  দীর্ঘদিন থেকে মাদক ও ইয়াবা ব্যবসায় করে আসছে। শুক্রবার রাতে চাটখিল বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন ইয়াবা বিক্রয়কালে তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার (২৩ মে) তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   ইয়াবা ব্যবসায়ী   যুবককে গণধোলাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close