রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
একেএইচ গ্রুপের ডিএমডির বাসভবনে দুর্বৃত্তদের গুলি
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৪৫ পিএম
সিসিটিভি ফুটেজ থেকে

সিসিটিভি ফুটেজ থেকে

চাঁদা না পেয়ে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান একেএইচ গ্রুপের ডিএমডি মোহাম্মদ আবুল কাশেমের বাসভবন লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (২২ মে) রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

ঢাকা মহানগর ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশ সম্মিলিতভাবে কাজ করছে।

হেলমেট পরা দুজন দুর্বৃত্ত তার বাসার সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে এসে বাসা লক্ষ্য করে গুলি করে। এর আগেও একইভাবে তার বাসা লক্ষ্য করে গুলি করা হয়েছিল। তখনও থানায় সাধারণ ডায়েরি করা হলেও জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। দ্বিতীয় দফায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলিবর্ষণ করায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

মোহাম্মদ আবুল কাশেম জানান, একই কায়দায় এর আগে চলতি বছরের ১০ মার্চ তার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। তিনি বলেন, কারও সঙ্গে আমার শত্রুতা নেই। তারা কেন এভাবে আমার বাড়ি লক্ষ্য করে গুলি করছে সেটিও বুঝতে পারছি না। তবে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। জান মালের রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় একেএইচ গ্রুপ। সাভার ও ধামরাইতে এই গ্রুপের রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। দেশের রপ্তানি বাণিজ্যে অসাধারণ অবদান ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখায় মোহাম্মদ আবুল কাশেমকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে মর্যাদা দেওয়া হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  একেএইচ গ্রুপ   ডিএমডির বাসভবন   দুর্বৃত্তদের গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close