রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নেরর পূর্ব নোয়াগাঁও এবং বিকেলে পৌরসভার সোনা মিয়া রোড এলাকায় এ দুজনের মৃত্যু হয়। 

নোয়াগাঁও এলাকায় নিহত শিশু রাফি (৭) পূর্ব নোয়াগাঁও এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে। সোনা মিয়া রোড এলাকায় নিহত আড়াই বছরের শিশুর নাম জামিনা ফেরদাউস। তার বাবার নাম ইদ্রিস আলী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় রাফি নামে এক শিশু বাড়ির পুকুরে ডুবে যায়। পরে মরদেহ ভেসে ওঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ বলেন, ‘শনিবার সকালে শিশু রাফি ঘুম থেকে ওঠে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সোনা মিয়া রোডে খেলতে গিয়ে বাসার পুকুরে ডুবে যায় জানিনা ফেরদাউস। এলাকার অপর এক শিশু বিষয়টি দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, ‘সকালে ও বিকেলে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।’

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলতে গিয়ে শিশুরা পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close