শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
নীলফামারীতে আগুনে পুড়লো চার ব্যবসায় প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৩০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারীতে অগ্নিকাণ্ডে ঘটনায় চারটি ব্যবসায় প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত ৩টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

নীলফামারী দমকল বাহিনীর তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সান্যাল মেডিকেল স্টোরের কর্মচারী হৃদয় রায় (২৫) বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে মেডিকেল স্টোর, একজন চিকিৎসকের চেম্বার, একটি ফটোকপির দোকানসহ চারটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০ লাখ টাকা হবে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারী কার্যালয়ের কর্মকর্তা মো. মোকবুল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারনে তদন্ত চলমান আছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   আগুনে পুড়লো ব্যবসায় প্রতিষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close