শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
রাষ্ট্রের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই : এমপি জসিম উদ্দিন
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাষ্ট্রের উন্নয়ন করতে হলে নারী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ আসনের সাংসদ (এমপি) জসিম উদ্দিন।

শনিবার (২৩ মে) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিদলাই ইউনিয়নের বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠানে জসিম উদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জসিম উদ্দিন বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা হল নারী৷নারীদের বাদ দিয়ে সমাজের তথা দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়৷প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষার জন্য ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন৷নারীদের শিক্ষা বিস্তারে বর্তমান সরকার অর্নাস পযর্ন্ত শিক্ষা ফ্রি করেছেন৷আমি কথা দিয়ে যাচ্ছি, অচিরেই বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনসহ ব্যাপক কাজ করা হবে’

তিনি আরও বলেন, ‘বিএনপির যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে৷তাই, আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে তারেক রহমানের হাত কে শক্তিশালী করি। তবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সুজনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মনিরুল হক সরকার, দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ফয়েজ আহমেদ, সদস্য মো. মাহাবুব আলম চৌধুরী মাসুম, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়েজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. মো. হেলাল ভূঁইয়া, যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি মো. আবু কাউছার ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. কবির কবির হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্মআহ্বায়ক মো. সাইদুল ইসলাম এমরান, এমদাদুল হক সবুজ, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূঁইয়া, সদস্য সচিব মো. ফয়সাল কবির আখন্দ৷

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রের উন্নয়ন   নারী শিক্ষার বিকল্প   এমপি জসিম উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close