বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
পাটগ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও টিন বিতরণ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৩ মে) বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ হাসান রাজীব প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচিত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহনির্মাণ সহায়তার অংশ হিসেবে চেক ও টিন বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   দুর্যোগে ক্ষতিগ্রস্থ   চেক বিতরণ   টিন বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close