রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়া প্রেস ক্লাবের ফল উৎসব ও বনভোজন অনুষ্ঠিত
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন ফল উৎসব, বনভোজন ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে এ আয়োজন সম্পন্ন হয়। 

ক্লাবের সদস্য ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতেআয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। গ্রীষ্মের বাহারি দেশীয় ফলের সমাহার, আনন্দঘন বনভোজন এবং আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। 

ক্লাবের সভাপতি মো. সাইফুল্লাহ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, ঠিকাদার আব্দুর রহিম ও ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার। 

অতিথিরা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তারা লোহাগাড়া প্রেস ক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন। 

দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় মৌসুমি ফল প্রদর্শনীসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পরে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই দায়বদ্ধতার পাশাপাশি সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া প্রেস ক্লাব   ফল উৎসব   বনভোজন অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close