শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সাঘাটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবির, সাঘাটা উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান এবং সাঘাটা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির গাইবান্ধা-৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের মনোনয়নপ্রত্যাশী ফারুক আলম সরকার, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম, সেক্রেটারি আব্দুল গফুর ও সাংগঠনিক সেক্রেটারি এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও কৃষকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঘাটা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম। আলোচনা সভা শেষে অতিথিরা কালপানি পার্টনার ফিল্ড স্কুলের সম্মাননা স্মারক ক্রেস্ট মাহজারিন অদিতির হাতে তুলে দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাঘাটা   কৃষি সম্প্রসারণ অধিদপ্তর   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close